শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বইমেলায় রুবিনা আলমগীরের “অপূর্ণতা” সুনামগঞ্জের জগন্নাথপুরে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রবাসী সংবর্ধনা ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন জগন্নাথপুর হাসপাতালের তৃতীয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু খুলনায় তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন বৃহত্তর রাজশাহী সমিতি খুলনার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ কবিতাঃ আমি ও একই জাত! আশেকে রাসুল আইনজীবী পরিষদের উদ্যোগে ঢাকার আইডিইবি ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর পৌর শহরে যানজটে জনভোগান্তি বাগেরহাটের রামপাল উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

কবিতাঃ বাংলার চাষী

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

সাঈদুর রহমান লিটন

মাঠের পরে থাকে চাষী সারাটাদিন ভর,
কষ্ট করে ফসল ফলায় পায়না ন্যায্য দর।
মাথার পরে বৃষ্টি ঝরে দিন অবধি রোদ
ঘামের দামে ফসল ফলে কার’বা আছে বোধ?

অর্ধাহারে থাকে চাষী বুকে পায়না জোর,
মাথায় তাদের চিন্তা থাকে মোরগ ডাকলেই ভোর,
যায়তে হবে মধ্য মাঠে ক্ষেতে পাকা ধান,
নষ্ট হবে কষ্টের ফসল হঠাৎ এলে বান।

ফসল এলে চাষীর ঘরে পরে খুশির ধুম,
কাজের চাপে তাদের ঘরে থাকে নাতো ঘুম।
একটুখানি সুখের সময় কেমনে চলে যায়
অল্প দামে ফসল বেচে বুকে ব্যথা পায়।

অভাব তাদের সঙ্গের সাথী সাথেই থাকে রোজ,
ক্ষণকালে আড়াল হলে রাখে আবার খোঁজ।
রোগে শোকে জরাজীর্ণ থাকে তাদের ঘর
সর্ব সময় সাথেই থাকে হয়না মোটে পর।

এটাই হলো খাদ্য দাতার জীবনের হাল চাল,
দুঃখ যেনো লেখা থাকে রোদে পোড়া ভাল।
কেবা আছে এমন সুহৃদ বুঝবে তাদের মন
সুখে দুখে পাশে রবে নিজেই সারাক্ষণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102