
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
যাকাত দাও ধনী সবাই
অগাধ টাকা তোমার।
যাকাত দাও কমবে না ধন,
দিগুণ হবে আবার।
পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন,
গরিব দুঃখি যারা।
তোমার দানের যাকাত হক,
প্রাপ্য হয় যে তারা।
যাকাত দিলে মনটা তোমার,
দারুণ খুশি হয়।
যাকাত দিলে খোদা খুশি,
একটুও বেজার নয়।
যাকাত দাও আদায় কর,
গরিব দুঃখির হক।
যাকাত দিলে মনটা ভালো,
নও’তো তুমি ঠক।
যাকাত দাও একটু থাকো,
গরিব দুঃখির পাশে।
রোজ কিয়ামতে স্বয়ং খোদা,
পাশে তোমার আসে।
যাকাত দিলে ধন সম্পদ,
খাঁটি শুদ্ধ হয়।
যাকাত দিলে তোমার প্রতি,
কেহ বেজার নয়।
যাকাত দাও ধনী সবাই,
যাদের অগাধ টাকা।
যাকাত দিলে ধন দৌলত,
হয় না কভু ফাঁকা।