
কলমেঃ নাজমুল তারেক তুষার
আজ -কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। তিনি বাংলা সাহিত্যের বহুমাত্রিক ব্যক্তিত্ব-বিশিষ্ট কবি, গবেষক, সমালোচক, ভাষাবিদ, সংগঠক, কথক, সাংবাদিক-সম্পাদক ও প্রকাশক।
অথচ এই প্রবল প্রতিভাবান কবিকে বেঁচে থাকাকালীন রাষ্ট্রীয় কোন পদকে ঘোষিত করা হয়নি, এই দায়িত্বহীনতার দায়ভার বিগত সরকারগুলোর।
★অন্ততপক্ষে কবিকে একজন বুদ্ধিজীবী ও সভ্যসাচী সাহিত্যিক হিসেবে হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান সহ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হোক★
যতদূর জানি তিনি লবিংবাজি, তৈলবাজী করেননি বিগত সরকারগুলোর সাথে।
অথচ তাঁর থেকে অনেক পিছিয়ে পরা কবি/ সাহিত্যিকরা অনেকেই অনেক কিছুই করেছেন, পেয়েছেন।
আফসোস আমরা বাংলাদেশীরা বেঁচে থাকতে বিজ্ঞ প্রাজ্ঞ বিদগ্ধ গুণীদেরকে বেশিরভাগই মূল্যায়ন পর্বে আনিনা এবং আনতে পারিনা বরং ক্ষেত্রবিশেষে আমরা কবি /সাহিত্যিকদের একটা বড় অংশ বাঁধার বাঁধ হয়ে দাঁড়াই। এমনকি একপ্রকার নোংরা রাজনীতির ট্যাগ ও মনস্তাত্ত্বিক মব সংস্কৃতির অপ চর্চায় – অসংখ্য ঋদ্ধ শব্দঋষিকে থামিয়ে দিই, আমাদের কবি / সাহিত্যিকদের ভেতরেই জটিল হিংসার সমীকরণ বিদ্যমান। যার খেসারত সমগ্র বাংলাদেশে অসংখ্য গুণী কবি/ সাহিত্যিকরা দিয়ে যাচ্ছেন- আবহমানকাল ধরেই। আর সেহেতু সুযোগ নিয়ে থাকেন বরাবরই তথাকথিত একশ্রেণির সুবিধাবাদীরা এবং এসব বিবিধ কারণেই বহির্বিশ্বেও আমাদের ভাবমূর্তি আজও বিতর্কিত চলমান-চিত্র।
কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে এবং গভীর শোক সংহতিতে –
নাজমুল তারেক তুষার
প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক-মুক্ত কলম সাহিত্য সংসদ এবং
নির্বাহী সম্পাদক – সাপ্তাহিক আজকের জনকথা।