শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বইমেলায় রুবিনা আলমগীরের “অপূর্ণতা” সুনামগঞ্জের জগন্নাথপুরে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রবাসী সংবর্ধনা ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন জগন্নাথপুর হাসপাতালের তৃতীয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু খুলনায় তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন বৃহত্তর রাজশাহী সমিতি খুলনার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ কবিতাঃ আমি ও একই জাত! আশেকে রাসুল আইনজীবী পরিষদের উদ্যোগে ঢাকার আইডিইবি ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর পৌর শহরে যানজটে জনভোগান্তি বাগেরহাটের রামপাল উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

খুলনায় তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭ Time View

 

প্রেস বিজ্ঞপ্তি:-

খুলনা নগরীর নিরালা এলাকার সি/১৪, রোড নং–০২ এ অবস্থিত তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এর শুভ উদ্বোধন ৫ মার্চ, বৃহস্পতিবার সুষ্ঠু ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
দিনের শুরুতে ক্লিনিকটির চিকিৎসা ও মানবসেবামূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্রীয় বিধান অনুযায়ী পূজা-অর্চনার আয়োজন করা হয়। পরে বিকালে ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে ইফতার পার্টির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি আনন্দঘন ও আড়ম্বরপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি আলহাজ অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের খবর-এর সম্পাদক ও প্রকাশক তরিকুল ইসলাম তরিক, খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির এবং নাগরিক ফোরামের মহাসচিব এস. এম. ইকবাল হাসান (তুহিন)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মোজাফ্ফর হোসেন শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তিনি বলেন, আজকের এই সুন্দর আয়োজনে শহরের স্বনামধন্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে। ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি এবং ক্লিনিকটি মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সফল পরিচালনার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান শ্রীনিবাস রায়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক চিকিৎসা সেবা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার খুলনাবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নত চিকিৎসা সুবিধা ও আন্তরিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102