
এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি রুহুল আমিন শেখ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য রেজাউল ইসলাম সেলিম, রনজিত মিনজ, নাজমুল হক, রকিবুল হাসান, জাকির হোসেন প্রমূখ।