
মোঃ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট
রামপাল উপজেলার ফয়লাহাট বাজারসহ বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌসি।
অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করা এবং মজুতদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে চাল, ডাল, তেল, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।