শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বইমেলায় রুবিনা আলমগীরের “অপূর্ণতা” সুনামগঞ্জের জগন্নাথপুরে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রবাসী সংবর্ধনা ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন জগন্নাথপুর হাসপাতালের তৃতীয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু খুলনায় তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন বৃহত্তর রাজশাহী সমিতি খুলনার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ কবিতাঃ আমি ও একই জাত! আশেকে রাসুল আইনজীবী পরিষদের উদ্যোগে ঢাকার আইডিইবি ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর পৌর শহরে যানজটে জনভোগান্তি বাগেরহাটের রামপাল উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

বৃহত্তর রাজশাহী সমিতি খুলনার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪ Time View

 

প্রেস বিজ্ঞপ্তি:-
গত ১৩ রমজান, ৩ মার্চ রোজ মঙ্গলবার বৃহত্তর রাজশাহী সমিতি খুলনা এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মোঃ ইফতেখার আলী বাবু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ইরফান হাসান, কষ্যধাক আবদুল মতিন, ফারুক আহমেদ, আসাদুল ইসলাম, ইঃ মাহমুদ, ইঃ আবদুল হাসিব, আবদুল কাদের ও সম্মানিত সদস্যগণ।
দোয়া ও ইফতার মাহফিলে পবিত্র রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি ধৈর্য, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের মাস। ইফতার মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। সমাজের সকল স্তরের মানুষের মাঝে সম্প্রীতি ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102