
রোজার গুরুত্ব
সময় মতো রাইখো রোজা
ছাইড়ো না ভাই কভু,
এই জীবনের সকল গুনাহ
ক্ষমা করবেন প্রভু।
সাহরি আর ইফতার করো
মিলে সবার সাথে,
ইবাদাতে মশগুল হও
সকাল দুপুর রাতে।
রমজান পেয়েও যদি না হয়
সকল গুনাহ মাফ,
রয়েছে ভাই দয়াল নবীর
লানত- অভিশাপ।
রোজা হলো ফরজ আমল
মহান রবের বাণী,
দো- জাহানে মুক্তি পাবো
যদি তাহা মানি।
যাকাতের আলো
যাকাত দাও হৃদয় ভরে
দুঃখ ঘুচুক ঘরে ঘরে,
অল্প হলেও দান যে মহৎ
মুছে দেয় কত অভাব-শোক।
ধন যে শুধু নিজের নয়
গরিবেরও তাতে অধিকার রয়;
হাসি ফোটে অনাহার মুখে
শান্তি নামে মলিন সুখে।
ইসলাম শেখায় দয়ার বাণী
মানবতাই সবার টানি,
যাকাত হলে সমাজ গড়ে
ভালোবাসা ছড়ায় ঘরে ঘরে।
আল্লাহর পথে করো দান
বরকতে ভরে উঠে প্রাণ,
সহমর্মিতায় গড়ে সেতু
ভ্রাতৃত্বে মেলে সুখের গান।
সময়ের মূল্য
সময় স্বর্ণ সময় ধন
হারালে ফেরে না কোনক্ষণ,
টিকটিক ঘড়ি দেয় যে টান
চলে জীবনের অবিরাম গান।
আজকের সময় রতনখানি
কালকে হবে স্মৃতির টানি,
অলস বসে নষ্ট করো না
সপ্নগুলো ভাসতে দিও না।
ভোরের সূর্য জাগে প্রাণে
কাজে ভরাও দিনের টানে,
পরিশ্রমে বুনো আশা
ফল হবে সফলতা।
যে সময় কে রাখে মনে
সাফল্য তার নিত্য সাথী,
সময় যদি সঙ্গী হয়
জীবন তখন আলোময়।
ইতিকাফের নূর
রমজানের শেষ দশ রাত
রহমতের নীরব প্রভাব,
মসজিদে বসে মন স্থির
দুনিয়ায় টান হয় অধীর।
নীরবতায় ডাকে প্রাণ
রবের পথে অপন্ন জ্ঞান,
ইতিকাফে হৃদয় জাগে
পাপের ছায়া দূরে ভাগে।
ইসলাম শেখায় ধ্যানের রীতি
সংযমে মেলে শান্তি-নীতি,
লাইলাতুল কদরের আশা
ভরে তোলে অন্তর ভাষা।
দোয়া তাসবিহ গভীর রাতে
অশ্রু ঝরে গোপন প্রাতে,
শেষ দশকে নূরের ছোঁয়া
ইতিকাফে জীবন গড়া।