কলকাতা সংবাদদাতা:
ইবনে আলী সৈয়্যদ্যেনা হজরত এমাম-এ-হাসান এ মুজতবা সাবজ এ কাবা (আঃ) এর পবিত্র জন্মবার্ষিকী
১৫ই রমজান উল মোবারক উপলক্ষে
পবিত্র কোরআন এ কারিম কনফারেন্স ও ইফতার মাহফিল
আয়োজন করেছেন কাদেরী টাইমস ও আলোর দিশা সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৬ই মার্চ ২০২৬ বৃহস্পতিবার কলকাতার রিপন স্ট্রিট গোলাম মোস্তফা পাবলিক স্কুলের অডিটরিয়ামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আজাদ কলেজর আরবি বিভাগের প্রধান অধ্যাপক ড. পীরজাদা সৈয়দ মুস্তাফা মুর্শেদ জামাল শাহ্ আল কাদেরী। তিনি কোরআনয়ে করিম ও হাদিসের আলোকে আয়লেবায়ত পাক নবী বংশের সুযোগ্য সন্তান হজরত এমাম হাসানে মুজতবা আঃ এর পবিত্র জিবনী আলোচনা করেন ও ইফতারে দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও শান্তি উদ্দেশ্যে দোওয়া করেন।তত্বাবধায়নে
কাদেরী টাইমসের সম্পাদক জনাব সৈয়দ মিনহাজ হুসেইন আল-হুসেইনী বলেন প্রতি বছর ১৫ই রমজান এমাম হাসান এ মুজতবা আঃ পাক এর জন্মবার্ষিকী উপলক্ষে দাওয়াতে ইফতারের ও কোরআন কারিমের উপর কনফারেন্সের আয়োজন করা হয় সাথে পত্রিকার রমজান সংখ্যা প্রকাশ করা হয় ।অনুষ্ঠানে
সম্মানিত বিশেষ অতিথিতে উপস্থিত ছিলেন মওলানা সাব্বির মাল্লিক মিসবাহি, মওলানা ড.সাব্বির আলী ওয়ারসি, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইন জিবি
সৈয়দ নাসিরুল ইসলাম, তারসেন সিং, আর.এন. ঠাকুর হসপিটালের কিডনি বিশেষজ্ঞ সার্জন ডা. তারশিদ আলী জাহাঙ্গীর, সংস্থার সভাপতি মহঃ জাহাঙ্গীর,ড. মাহনাজ ওয়ারসি, সমাজসেবি সৈয়দ আহমদ, সত্যের পথে সম্পাদক মুস্তাক আহমেদ ও অন্যান্যরা, সকলেই তাদের বক্তব্যে শান্তি সম্প্রীতির উপর ভালোবাসার বার্তা দেন। সংস্থার দিক থেকে উপস্থিত ছিলেন কামরান হোসেন, মইন আক্তার, সেক হাসান, লাকি আলী, নুদরাত পারভিন,সালমান নিয়াজ, মহঃমাহমুদ ও সাকির আলম। সম্প্রতি ও ভালোবাসা বার্তা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।