শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কলাম- ইরান বড্ড একা! কবি মাহমুদুল হাসান নিজামীর জানাজা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে কলকাতায় কাদেরী টাইমস ও আলোর দিশা সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনে কারিম কনফারেন্স ও দাওয়াতে ইফতার অনুষ্ঠিত জগন্নাথপুরে টেন্ডলের গুষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভেঙে দেয়া হয়েছে জগন্নাথপুর পৌর শহরের সেই বিকল্প সেতু জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রসঙ্গ জাল সনদ এবং রাষ্ট্রের করণীয় পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমিতে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত সময়ের দর্পণ ও আমাদের বাংলাদেশ সিংগাইরে কৃষি জমির মাটি কাটায় বাধা দেয়ায় থানায় চুরির অভিযোগ দিয়ে হয়রানি

জগন্নাথপুরে টেন্ডলের গুষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর পশ্চিমপাড়া গ্রামের সকল মুর্দেগানের ঈসালে সাওয়াব উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘টেন্ডলের গুষ্টি সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে এবং সমর আলী, হাজী সুরুজ আলী, উমর আলী, দিলদার মিয়া ও জুবের আলীর সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রামের সকল পরলোকগত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে আগত মুরব্বি, নৌ-জোয়ানসহ গ্রামের অসংখ্য ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সংগঠন ও এলাকার সার্বিক উন্নয়ন এবং বর্তমান কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন টেন্ডলের গুষ্টি সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি শিমু, সহ-সাধারণ সম্পাদক রাসেল রানা এবং সাংগঠনিক সম্পাদক নাইম আহমদ।
বক্তারা বলেন, “পূর্বপুরুষদের স্মৃতি ও তাদের আত্মার শান্তির জন্য এ ধরনের আয়োজন আমাদের সামাজিক দায়বদ্ধতা। টেন্ডলের গুষ্টি সমাজ কল্যাণ সংস্থা আগামীতেও এলাকার মানুষের কল্যাণে এবং ঐক্য বজায় রাখতে কাজ করে যাবে।”
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102