
খুলনা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনার বয়রা এলাকায় অবস্থিত বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) সকাল ১০টায় বয়রার মুজগুন্নি আবাসিক এলাকার ৯৯, স্নেহা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একাডেমির নিজস্ব কার্যালয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
একাডেমির পরিচালক ধনঞ্জয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলো ইশরাক আবরার সিদ্দিকী, মোঃ হুসাইন, লুবাইনা মাহি, আয়ান রহমান, আব্দুর রহমান, মাহাদি হাসান, মিনহাজ নূর, মিন্নাতুন তিয়ানা নুহা, তাহমিদুজ্জামান অহন এবং বায়েজিদ আহমেদ সালমান।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন সুমনা মন্ডল। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোঃ মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম (আরিফ) এবং শামীমা সুলতানা লাকি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা চর্চা, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
পরিশেষে সকলের শুভকামনার মধ্য দিয়ে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির পরিচালক ধনঞ্জয় রায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।