
কলমেঃ এসকে আনোয়ার
মহানবী (স) সাহাবাদের করিলেন
বদর যুদ্ধের আহবান
দিনটি ছিল ছয়শত চব্বিশ খ্রিষ্টাব্দ
সতেরই মাহে রমজান।
সকল সাহাবী ঐক্য কন্ঠে দেয় স্লোগান
কি খাওয়া? কিসের নিদ?
বলুন নবীজি কোথায় যেতে হবে আজি
ইসলামে হব শহীদ।
তিনশত তেরজন সৈন্য নিয়ে
যুদ্ধে করিলেন গমন
ইসলামের বিজয় চিনিয়ে আনতে
শুত্রুদের করেন দমন।
মুশরিক আবু জেহেলের দল ছিল
সংখ্যায় অনেক বেশী
মুসলিমের ভয়ে কাতর আবু সুফিয়ান
খবর নেয় হইয়া ছন্মবেশি।
আবু জেহেল সহ সত্তর মুশরিক
বদরযুদ্ধে হয় নিহত
এটাই মুশরিকের বিরুদ্ধে প্রথম যুদ্ধ
মুসলিম হয় বিজিত।