মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
জলঢাকায় এক কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (৪ মার্চ) মধ্যরাতে কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
অভিযোগে জানা গেছে, জলঢাকা পৌরসভার কাজিরহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ শেষ ইসলাম ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গত মঙ্গলবার রাতে ঘর থেকে বের হওয়া মাত্রই তাকে অপহরণ করা হয়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক মাদকাসক্ত এবং বখাটে প্রকৃতির। এমনকি তার একাধিক স্ত্রী রয়েছে বলেও তথ্য পাওয়া গেছে।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবার এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং দ্রুত তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল আলম জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপরাধীকে আইনের আওতায় আনতে এবং শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।