রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা থেকে আগত এক্সিকিউটিভ প্রডিউসার খালিদ এইচ. রাকিব (প্যাশন) সম্প্রতি খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন স্বর্ণা তালুকদার এর একগুচ্ছ কবিতা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় খুলনা কৈয়া প্রি- ক্যাডেট স্কুলে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জগন্নাথপুরে অধিক দামে গ্যাস বিক্রি করায় জরিমানা বিশিষ্ট সঙ্গীতশিল্পী হিরন্ময় মালাকারের সহধর্মিনীর প্রয়াণে খুলনা আর্ট একাডেমির শোক তেলের কৃত্রিম সংকটের অভিযোগ: অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা চায় বগুড়াসহ সারা দেশের জনগণ জলঢাকায় কলেজছাত্রী অপহরণ, উদ্ধারে নেমেছে পুলিশ নারী অপরাধী শনাক্ত এবং বিজ্ঞান ভিত্তিক গবেষণালব্ধ প্রতিরোধ, প্রতিকার কবিতাঃ বদরযুদ্ধ কবিতা: নীল বিষাদের উপাখ্যান

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় খুলনা কৈয়া প্রি- ক্যাডেট স্কুলে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১ Time View

 

খুলনা প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটায় কৈয়া প্রি- ক্যাডেট স্কুলের হল রুমে ২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন খুলনা অঞ্চলের অনুষ্ঠিত নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ১৭ জন শিক্ষার্থীর বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়। শনিবার (০৭ মার্চ ২০২৬) সকাল ১০টায় খুলনার বটিয়াঘাটা উপজেলায় কৈয়া বাজার এলাকায় কৈয়া প্রি- ক্যাডেট স্কুল ভবনের দ্বিতীয় তলায় এই অভিভাবক সমাবেশ ও কৃতকার্য শিক্ষার্থীর বৃত্তি ফলাফল প্রকাশ করা হয়। উক্ত অনুষ্ঠানে কৈয়া প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মল্লিক এর সভাপতিত্বে এবং শিক্ষিকা রিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি, খুলনার প্রতিষ্ঠাতা পরিচালক ধনঞ্জয় রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত শিক্ষক মৌসুমি আক্তার, রুমু খাতুন, হিমাংগিনী রায়, কনিকা মল্লিক, শারমিন, ইসরাত জাহান উর্মি, জোসনা খাতুন, মাধবী বিশ্বাস, শাহানাজ পারভীন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন গুঞ্জা মন্ডল, আনিকা আনান, অনুশা মন্ডল, আয়েশা সিদ্দিকা, তারুণ্য বিশ্বাস, অদ্রিকা সরকার, তানভির আঞ্জুম তাহমিদ, নুসরাত জাহান আনিসা, উষ্মি রায়, সার্থক মল্লিক, ফাতেমা আক্তার তোহা, কথা বিশ্বাস, আসির আওসাফ শাফি, বাধন বিশ্বাস, উজান গোলদার, অর্চিতা ফৌজদার, নুসরাত জাহান রাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ধনঞ্জয় রায় উপস্থিত সভার সকল অভিভাবক, শিক্ষক ও কোমলপ্রাণ শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও ভালো মানুষ হওয়ার জন্য দিকনির্দেশনা মূলক কথা, আচরণ বিধি, সুন্দর হস্তাক্ষর বিষয়ে পরামর্শ দেন। সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরবর্তীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরিশেষে সকলের দীর্ঘায়ু কামনা ও অভিনন্দন জানিয়ে কৈয়া প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মল্লিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102