নববর্ষের রঙে
নববর্ষে নবরঙে
আসিয়া কি সুর,
পবিত্র সুন্দর নিখিল ভরে
বসন্ত সুমধুর।
গায় গান এলো ফাগুনের সুর
হৃদয়ে মনে হর্ষ,
মমসুরে হৃদয়পুরে
এসেছে নববর্ষ।
ফাগুন দুপুর রাঙা হিল্লোল
সম্বসুরে রাঙা ফুল,
উদাস উতল পলাশের কোল
রমনার বটমূল।
ঘরে ঘরে পান্তা ইলিশ
মিষ্টি, ঘন্ট, লাবন নাড়ু
প্রীতির ছন্দে পসরা সাজায়
ঐতিহ্যের কলা চারু।
পসরা সাজায় মেলা বিতান
শীতল পাটি পাখা,
রাঙা অরুণ রেখায় করে
প্রকৃতির ছবি আঁকা।
সবার মনে অভিরুচি তার
মন নাচে গীতিকায়,
হরিল হৃদয় দেহে সুন্দর
নববর্ষের শুভেচ্ছায়।।
আত্মঅহামিকা
বাঁচার মত বাঁচতে হয়
পণ যে করো আজকে,
বিপদ এলে ভয় করনা
শত কঠিন রুপকে
দুর কর আত্মঅহামিকা
জ্ঞান, বুদ্ধি, বিবেক বাড়াও
ঠিক যে রেখো সব সাজাও
ভালো কাজে করি সময় ব্যয়,
মমতা মিশিয়ে জীবন সাজাই
বাঁচার মতো বাঁচতে চাই
বীরের মতো লড়তে হয়
আত্নশক্তি সঞ্চয় করো
এ দেশটাকে গড়তে।
মাতা- পিতা, শিক্ষা গুরু
করবে সদা সম্মান
লেখাপড়ায় হও বিদ্বান
গগন পাড়ে বৃষ্টি হয়ে
বিশ্বে ছড়াও শান্তি
বসন্তে
আজি অপরূপ রূপে বসন্ত ,
প্রকৃতি দিয়েছে আনন্দ
যেখানে জোৎস্না রাতে
চাঁদ হাসে তার সাথে
হিমেল বাতাসে মন শিহরণ
মনে প্রণয় জাগরণ।
পূর্ণতার স্পর্শ খুঁজে
জীবনের গতি পাল্টে সাজে
বসন্তে দ্বারে উত্তাল
কখনো রোদ কখনো বাদল
কোকিলের কুহুতান মন ভরে
নতুন করে সাজাবো তারে
ফাগুনের আমন্ত্রণে চেতনা
যেন অনেক দিনের সাধনা
আমন্ত্রণ আসে নানা রঙে দিনগুলো নানা ঢংয়ে।
চারিদিক উজ্জ্বলতায় ভরা সৌন্দর্যের দীপ্তময় তারা
প্রস্ফুটিত সাজে মন হয় উদাস,
বসন্ত যেন ছুয়ে যায় মন মনের প্রফুল্ল সবার জীবন
মনের চেতনায় যেন রং তুলিতে আঁকা স্নিগ্ধতা
দেখি যেন মুগ্ধতা
চেতনায় স্বচ্ছ
যুগ যুগ ধরে চলছে সংগ্রাম যুদ্ধ
ভালোবাসা যেন আজ অন্ধ
চায় যেন অরাজক পরিস্থিতি
নেই সততা সদবুদ্ধি
সত্য সুন্দর মানব কল্যানে
প্রতিবাদ মানে সাহসী মন
মিথ্যা দূরীকরণ ভালো প্রতিফলন,
শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ হোক শেষ
হোক মিল জাতিতে বেশ,
কখনো মানব চিন্তা করে নিষ্ঠুরতা।
কখনো জয় হয় মানবতা
চারপাশে হোক সৌন্দর্য সহযোগীতা
চাই না কোন হিংসা প্রতিযোগিতা।
নতুন করে সাজুক মানব ভাবনা,
সৃজনশীল হোক চেতনা।
মন ভালো হোক স্বচ্ছ
কথা হোক গান কবিতা গুচ্ছ।