কলমেঃ সাইদা আক্তার কল্পনা
নারী, তুমি বিধাতার অপূর্ব সৃষ্টি
স্নেহময়ী তুমি, অনন্য তুমি
ধন্য হয়েছে তোমার স্নেহে পৃথিবীর যত
মানব সৃষ্টি!!
কত বীর তোমার প্রেরণায় জীবন বলিদান
দিয়ে যায়
কত মানুষ তোমার বিরহে চোখের পানি
ফেলে যায়!!
যখন সংসারে থাকো তুমি --তখন হও
সংসারের অতি প্রিয়- রমনী
যখন যুদ্ধক্ষেত্রে থাকো তখন তুমি রণ--রঙ্গিনী
কত রূপ তোমার,
কখনো মমতাময়ী মা, কখনো স্নেহময়ী বোন কখনো বা প্রিয়তমা স্ত্রী!!
তোমার হাসিতে তোমার খুশিতে
জীবন দিতে পারে কত-জন
তোমার চোখের পানিতে-তোমার
দুঃখে-তোমার কষ্টে
সামিল হয় তোমার সংসারের সব প্রিয় -বন্ধন!!
নারী -তোমার প্রেমে তোমার মোহে জাগ্রত হয় পৃথিবীর যত নরদল
তোমার বিরহে তোমার অবহেলায়
তাদের সমস্ত- সৃষ্টি নষ্ট হয়!!
মরীচিকা হয়োনা নারী
জেগে ওঠো তোমার মহিমায়
এ বিশ্বে যত কল্যাণ কর----
যদিও তার অর্ধেক করিয়াছে নর
তবুও সবই নারীর সৃষ্টির অসামান্য ফল!!
তাই তুমি জয়ী নারী -তুমি মহিয়ান!!