রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বনানীতে প্রশংসায় ভাসছে বিএনপি নেতার তরমুজের ব্যবসা  ঐতিহাসিক বদর দিবস: সত্য ও ন্যায়ের বিজয়ের অনন্য দৃষ্টান্ত নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ঢাকা থেকে আগত এক্সিকিউটিভ প্রডিউসার খালিদ এইচ. রাকিব (প্যাশন) সম্প্রতি খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন স্বর্ণা তালুকদার এর একগুচ্ছ কবিতা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় খুলনা কৈয়া প্রি- ক্যাডেট স্কুলে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জগন্নাথপুরে অধিক দামে গ্যাস বিক্রি করায় জরিমানা বিশিষ্ট সঙ্গীতশিল্পী হিরন্ময় মালাকারের সহধর্মিনীর প্রয়াণে খুলনা আর্ট একাডেমির শোক তেলের কৃত্রিম সংকটের অভিযোগ: অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা চায় বগুড়াসহ সারা দেশের জনগণ জলঢাকায় কলেজছাত্রী অপহরণ, উদ্ধারে নেমেছে পুলিশ

নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭ Time View

 

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন, নওগাঁ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁয় সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা।
শনিবার (০৭ মার্চ ২০২৬) বিকাল ৩টায় নওগাঁ জেলা শাখার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানাপ নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু।
অনুষ্ঠানে শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানাপ নওগাঁর সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ মোঃ মোফাখখার হোসেন পথিক, অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু, বিশিষ্ট সমাজসেবক এস এম শহিদুল আলম, বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক মোঃ নবীর উদ্দিন এবং সাংবাদিক মোঃ মেহেদী হাসান অন্তরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন মানাপ নওগাঁ জেলা শাখার সদস্যবৃন্দ—রাবেয়া খাতুন বেলি, নুরে আলম, ইবনুল সাঈদ ইমন, মারুফ হোসেন, অভিজিৎ দাস, রায়হান উদ্দিন, সোহেল হোসেন, আফিয়া, মিনা, রুহুল আমিন, বাপ্পি, বাচ্চু মিয়া, শাহিন হোসেন, সোহরাফ হোসেনসহ মানাপ পৌরসভা, শৈলগাছী, শিকারপুর ও হাপানিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি উত্তম সরকার বলেন, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা ২০০৪ সাল থেকে নাট্যচর্চার পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে, যাতে সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102