
ওহে শ্রদ্ধেয় পুরুষগণ
আপনাদের নিকট আবেদন,
নারীদের দেবী জ্ঞানে করো সম্মান
নারীদের ভোগ্যবস্তু বলে করোনা অপমান।
নারীর গর্ভে জন্ম নিয়ে
যারা নারীদের ভাবো তুচ্ছ।
ওহে পুরুষ দশজনে নয়
এক নারীতে হও তুষ্ট।
তোমরা পুরুষ রেখো হুঁশ
হইয়ো না কাপুরুষ।
আজ যে নারীদের নিয়ে করছো খেলা
মনে রেখো তোমাদেরও সময় আসবে
তোমাদের ঘরের নারীদেরও
কাটবে অন্য পুরুষদের সঙ্গে বেলা।
যেখানে তোমাদের ঘরে নারীরও নীরবে কাঁদবে।
অন্যদের কাঁদালে নিজেকেও কাঁদতে হবে
ভুলে যেওনা সে কথা,
কেন তবে নিজের ইচ্ছে মেটাতে ভুলে যাও
দশজনের কথা।
শুধু নিজের কামনা বাসনা পূরণ করার জন্যই কী
হয়েছ পুরুষ জাতি?
আর কত কাল নারীরা থাকবে অবলা হয়ে
কতদিন তারাও শক্ত হাতে ধরবে ছাতি।
নারীদের করো সম্মন, নারীদের দেবী জ্ঞানে
ভালোবাসো চিরকাল।
তবেই তোমাদের পুরুষ জাতির স্বার্থকতা।
যে গৃহে নারীদের দেখা হয় দেবী জ্ঞানে
সে গৃহে সর্বদা সুখ সমৃদ্ধি বিরাজমান।
আর যে গৃহে নারীরা শুধু তুচ্ছ, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলা আর হয় ভোগ্যবস্ত
সে গৃহে সুখ সমৃদ্ধি আশা করাই বৃথা।
ওহে নারী হয়ে ওঠো প্রতিবাদী
আর থেকোনা চুপ,
তোমাদের নীরবতায় কিছু কিছু কাপুরুষ
অশান্তির কারণ হয়ে ওঠে খুব।