সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

রাজধানীর আইডিইবি ভবনে আর্গোর ইফতার মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

 

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আইডিইবি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব, বিচারপতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও ওলামায়ে কেরামের উপস্থিতিতে আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশন — আর্গোর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব, ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর।

দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ ও দেশ গড়তে চরিত্রবান মানুষ গড়ার ওপর জোর দিয়ে ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর বলেন, ব্যক্তি শুদ্ধ না হলে সমাজ শুদ্ধ হয়না। আর সমাজ শুদ্ধ না হলে দেশ শুদ্ধ হয় না। একমাত্র সৎ চরিত্রবান মানুষের মাধ্যমেই শুদ্ধ সমাজ গড়ে ওঠে।

ইফতার মাহফিলে আলোচনা করেন সাবেক অতিরিক্ত সচিব ড. পিয়ার মোহাম্মদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, নেদারল্যান্ডের আন্তর্জাতিক স্থায়ী সালিশী আদালতের সাবেক সদস্য বিচারপতি মো. আওলাদ আলী, অধ্যাপক ড. মাহমুদুল হাসান, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. দেওয়ান ফারুকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল আজিজ খলিফা সহ অনেকেই।

মোনাজাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের ক্ষমা ও দয়া প্রার্থনার পর নির্ধারিত সময়ে অতিথিগণ ইফতার গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102