মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

হাড়োয়ার হাশিমিয়ায় ইফতার ও দোয়ার মজলিস

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

এম. এম. ইসলাম, হাড়োয়া, কলকাতা, ভারত:

পবিত্র রমজান মাস উপলক্ষে উত্তর ২৪ পরগণার হাড়োয়ার হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে শনিবার ১৭ রমজান এক আন্তরিক ইফতার ও দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়। একাডেমির নিজস্ব খেলার মাঠে প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে আয়োজিত এই ইফতার মজলিসে প্রাক্তন ছাত্র, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীসহ এক হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।

প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান মাসকে ঘিরে আয়োজিত এই ইফতার মজলিসে সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানটি কার্যত এক মিলনোৎসবে পরিণত হয়। নৈসর্গিক পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ছিল সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য আবহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, প্রাবন্ধিক ও কবি মহম্মদ মফিজুল ইসলাম, সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, সমাজসেবী আব্দুল খালেক মোল্লা,ফরিদ জমাদার, শিক্ষক শাহানওয়াজ আলম, হাসিবুর রহমান, হাসানুজ্জামান, ফারুক আহমেদ বিশ্বাস, মোটিভেশনাল স্পিকার আবেদিন হক আদি, ডা. ফারুক হোসেন গাজি, গজল শিল্পী মো. মোস্তফা গোলদার, অ্যাডভোকেট সেখ মঈনুল হক, মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজন ও আলেমগণ।

ইফতারের প্রাক্কালে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মসংযম, মানবিকতা এবং সমাজকল্যাণের শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ দোয়ার মজলিস পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী ড. জাবিদ আলি।

এই অনুষ্ঠানে কবি মহম্মদ মফিজুল ইসলাম এসআইআর প্রসঙ্গে রচিত তাঁর স্বরচিত কবিতা “কোথায় আমার ভোটাধিকার?” আবৃত্তি করে উপস্থিত শ্রোতা-দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেন। পরবর্তীতে মোটিভেশনাল স্পিকার আবেদিন হক আদি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির সুপারিনটেনডেন্ট মুফাসসির হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102