মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতাঃ সুখের প্রকোষ্ঠ

Coder Boss
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২০ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

প্রহরগুলো কেমন নিস্প্রভ
মরা কলিজার মতো আষ্টেপৃষ্ঠে বাঁধা,
আলোকরশ্মি ছোঁয় কখনো
আবার দেখি অন্ধকারে ধাঁধা।
চারিপাশে শুনি শোরগোল
কেউ কেউ করে আহাজারি,
ক্ষমতার অপব্যবহার করে
অসহায়ের হৃৎপিণ্ড চেপে মারি।
পরকীয়ায় আকৃষ্ট পুরুষ
মদের বুদবুদ সাদা ফ্যানায় মত্ত,
যৌতুকের ছলে নিজ স্ত্রীকে
করে প্রহার নানা অযুহাতে যত্রতত্র।
আজকাল কোকিল ভালোবাসা
ছাদ হীন কথা আর রাক্ষসী ধোকা,
মোহ আর কামনার ঘোরে
শেষে নিজেই হয়ে যায় একা।
ছেলেমেয়েরাও আজ কেমন যেনো
বড়দের প্রতি নেই সম্মান,
মা-বাবার কথাও চায়না মানতে
অপকর্ম করে করে হয়রান।
বুকের মধ্যে কখনো হাহাকার
কখনো অনুকম্পার বিন্দাস,
কখনো শূন্যতায় নামে বৃষ্টি
লোহিত সাগরে বসবাস।
জীবন এমন এক পারিজাত অধ্যায়
সুখটা নিতান্তই অসুখ,
দুঃখ আর কষ্টের প্রকোষ্ঠে
খুঁজে নিতে হয় সুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102