মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান

Coder Boss
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭৬ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি

নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন তরুণ মুশফিকুর রহমান।
এছাড়া পরিচালকদের ভোটে জেলা সমিতির সভাপতি পদে তৌহিদুল ইসলাম, সহসভাপতি পদে মমী রানী কুন্ডু, সচিব পদে মুসা আল হোসাইন এবং কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান দায়িত্ব পেয়েছেন।
সোমবার (৯ মার্চ) নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির হলরুমে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে নবনির্বাচিতদের অভিনন্দন জানান সমিতির জেনারেল ম্যানেজার (জিএম), এজিএমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত সকলে নতুন নেতৃত্বকে স্বাগত জানান এবং সমিতির ধারাবাহিক কার্যক্রমে তাদের সফলতা কামনা করেন।
এর আগে ৪ মার্চ স্বাক্ষরিত এক চিঠিতে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী হারুন-অর-রশীদ বোর্ড সভার ঘোষণা দেন। (যাহার স্মারকনং-২৭.১২.৬৪০০.৫৩৬.০৫.০১৬.২৬.৮৫১)
সমিতির কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, নতুন এই কমিটি সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করবে এবং গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, কমিটি গুলো খুব দ্রুতই তাদের কার্যক্রম শুরু করবে।
এলাকা পরিচালকের দায়িত্ব পাওয়ার পর মুশফিকুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের সাথে কাজ করার এ সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে চাই। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102