সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম:

মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

Coder Boss
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৭ Time View

সাথী ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ। তিনি বলেন, বর্তমান সময়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য উৎপাদনের বিকল্প নেই। কৃষকদের আধুনিক ও বিজ্ঞানসম্মত কৃষি পদ্ধতি অনুসরণ করতে হবে এবং বিষমুক্ত ফসল উৎপাদনে আরও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, জিএপি পদ্ধতি অনুসরণ করলে জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ নির্বাচন, সার ও কীটনাশক ব্যবহার, ফসল সংগ্রহ এবং সংরক্ষণ—সব ক্ষেত্রেই একটি সুনির্দিষ্ট ও নিরাপদ প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব। এর মাধ্যমে কৃষকের উৎপাদন যেমন বাড়বে, তেমনি ভোক্তারা পাবে নিরাপদ খাদ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানা বিলা ঋতু। তারা কৃষকদের উদ্দেশ্যে বলেন, জিএপি প্রযুক্তি বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এজন্য মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান অব্যাহত থাকবে।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, সঠিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি এবং ফসলের গুণগত মান বজায় রাখার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তারা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন ধারণা পাচ্ছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আরও সচেতন হয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102