মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আগামী ২৫ রমজান ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও লোহাগড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।
প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫, লোহাগাড়া সাতকানিয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন।
আজ ৮- মার্চ, রবিবার রাত ৯-টা সময় উপজেলাস্থ লোহাদিঘী পাড় সংলগ্ন আল-মদিনা কমিউনিটি সেন্টারে
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী পরিচালনায় শুরুতে কোরআন তেলওয়াত করেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরী।
প্রস্ততি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী, জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ফৌজুল কবির ফজলু। ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী।
এছাড়াও এ ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।