
ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
নিভৃত দহনে পাপ আছে কি-না জানি না
সৃষ্টিকর্তা ভাঙা হৃদয়ের দীর্ঘশ্বাস শোনেন, আমি মানি না!
ঈশ্বর কারো একার নয় শুনেছি আজীবন ভর
তোমার চোখে দেখেছিলাম অসম্পূর্ণ কবিতার অক্ষর!
আগলে রেখে সে অক্ষর শব্দ বাক্য ছন্দবন্ধ করি
আমার জীবন অন্ধকার করেছে যে, আমি তার প্রদীপে তেল ভরি!
বিশ্বাস ভেঙে ভালোবাসা খোঁজা এক জতুগৃহে বাস
প্রেম ব্যর্থ হৃদয় নিথর নিরবতার হাস ফাঁস !
ভালো বাসার বিষ কেউ নীলকন্ঠ হ’য়ে, নিজ কন্ঠে ধরে
প্রিয়ার একটা হাসি শত কাব্য হয়ে কারো বুকে ঝরে!
কত অব্যক্ত কথা ম-ম বুকে
তুমি কারো জীবন প্রদীপ হয়ে আছো সুখে!
মায়ার নায়াগ্রা প্রপাতে তোমায় পারলামনা আটকাতে
সারাজীবন এক সাথে থাকার কথা দিয়েছিলে সে রাতে!
সৃষ্টিকর্তা তুলির আঁচড়ে দিয়ে ছিলো এ জীবন
একদিন নীরবতার মহাকালে সে-ই করুণা অধীশ প্রাণ নিবেন কোন ক্ষণ!