ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা এবং অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধঁন কান্তি সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন , জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনূস আলী, প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূঁইয়া, মাধ্যমিক একাডেমিক সুপার সুপারভাইজার শ্যামল কুমার, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ,ওয়াল ভিশনের এপি ম্যানেজার শেলী তেরেজা কস্তা,প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া খংস্থিয়া,সহকারী শিক্ষক নুরুল হুদা,কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারগণ জনসচেতনতামূলক অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করেন।