মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল

ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ আব্দুস সাত্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি রোকনুজ্জামান বকুল এবং উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল রানা। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও সভায় অংশ নেন।
সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবা কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা মোঃ আব্দুস সাত্তার তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ভারী বোমা মেশিন ব্যবহার করে নদীর তলদেশ থেকে পাথর উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকার জন্যও ঝুঁকি তৈরি হতে পারে।
তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলেন।
সংসদ সদস্য আরও বলেন, যে দলের লোকই হোক না কেন—চোরাচালান, মাদক ব্যবসা, গরু পাচার বা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে সক্রিয় থাকতে হবে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102