লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আমেরিকা ইসরায়েল যৌথ ইরান আক্রমণে আমেরিকার অর্জন হলো ৮৬ বছরের বৃদ্ধ খামেনি সহ শতাধিক স্কুল ছাত্রছাত্রী হত্যা! বাকী পুরাটা লোকসানের পাল্লা ভারি! শান্তিপূর্ণ হরমুজ প্রণালী পশ্চিমা সমস্ত মালবাহী জাহাজে চলাচল বন্ধ, মধ্যপ্রাচ্যের ১১ দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সব ঘাটি আক্রান্ত, সৌদিআরব বাহরাইন কুয়েত কাতার আমীরাত সব দেশ নিজ নিরাপত্তায় মার্কিন সৈন্য চলে যাক মানসিকতা, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগনের ট্রাম্প বিরোধী মিছিল, মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানো, মার্কিন জরিপে ট্রাম্পের যুদ্ধ যুদ্ধ খেলায় ৭৩% লোকের সায় নাই, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জয়লাভের সম্ভাবনা ক্ষীণ, দেশের রাষ্ট্রীয় ঋণ প্রায় ৩৪ ট্রিলিয়ন! লেবানন ইয়েমেন ইরাক যোদ্ধারা ইরানের সাথেই ইসরায়েল বিরুদ্ধে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলছে! ইরান এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে! ইসরায়েল রাজধানী তেলাবিবের নায়িকা সৌন্দর্য চেহারা ধূলিসাৎ --
তেহরান ও প্রচুর স্হাপনা ধ্বংস হয়েছে!
প্রিয় পাঠক, বিশ্বের ইতিহাস বলে, আমেরিকা হচ্ছে ২০৬ টা দেশের ভিতর নিষ্ঠুর জাতি! দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির মুখে হিরোশিমা নাগাসাকি তে পরমাণু বোমার আক্রমণ করা ছিলো মানবতা মনুষ্যত্বহীন আক্রমণ। জার্মান আত্মসমর্পণ করার পর জাপান আত্মসমর্পণে রাশিয়ার মধ্যস্হতার সময় nuclear weapons attack ছিলো অপ্রয়োজনীয়! হয়তো তা ছিলো Power supremacy দেখানো, রাশিয়া কে বুঝানো আমরা সেরা, এবং বিশ্বকে বুঝানো আমাদের কাছে পরমাণু আছে!
ইরান আমেরিকা যুদ্ধে, আমেরিকা ইসরায়েলের এক ধরনের mathematical calculation এ, পরাজয় ঘটেছে! অতএব আমেরিকা কি তার Ego কে নিয়ন্ত্রণ করবে না-কি ওস্তাদের মার শেষ রাত্রে পরমাণু দিয়ে শেষ করবে! এমন একটা বিষয় নিয়ে সারা বিশ্বের জ্ঞানীজনেরা চিন্তিত!
প্রিয় পাঠক, এখনকার মার্কিন রাশিয়ার যে পরমাণু বোমার অধিকারী তার শক্তি হিরোশিমা নাগাসাকি থেকে শতগুণ বেশি। রাশিয়ার পরমাণু বোমা শব্দের থেকে ২৩ গুন বেশি দ্রুত, দিক পরিবর্তন করে, সঠিক টার্গেটে পৌঁছাতে কোন ভুল করে না, রেঞ্জ ১৮ হাজার কিলোমিটার, মস্কো থেকে হোয়াইট হাউসের দূরত্ব মাত্র ১০ হাজার কিলোমিটার!
রবার্ট ওপেন হেইমার যে পরমাণু বেমা তৈরি করেছিলেন তা আসলে E= mc√, ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের নিউক্লিয়াস বিভাজন বা Fission. য়ার electromagnetic ray দীর্ঘ মেয়াদী, মাইল কে মাইল ধ্বংস করে অবকাঠামো, Radiation, গামা রশ্মি ক্যান্সার, জেনেটিক ক্ষতি সহ বিকলাঙ্গ জন্ম দীর্ঘদিন হতে পারে। এর বিস্ফোরণ উত্তাপ কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, রাশিয়া ইরান WAR PACT আছে অতএব ১৯৪৫ সালের মত একতরফা জয় আসবে না আমেরিকার ! ইরান রাশিয়া চীন উত্তর করিয়া যুক্ত হলে ভারত আপনাআপনি জড়িয়ে যাবে, সারা বিশ্বে যত পরমাণু অস্ত্র আছে তা দিয়ে দুনিয়া টাকে ৩০ বার ধ্বংস করা যাবে! বিগত তত্বাবধায়ক সরকার যে চুক্তি চাপায় দিয়ে গেছে তাতে বাংলাদেশ WAR FIELD বা কারো ঘাটি হলে আশ্চর্য হওয়ার কিছু নাই!
উল্টোদিক ও আছে, আমেরিকার জনসমর্থন ট্রাম্প প্রশাসনে প্রায় ২৬% এ নেমে আসার কথা শোনা যাচ্ছে, এমন হলে মার্কিন Regime change হলে বিশ্ব মরতে মরতে বেঁচে যেতে পারে, তা-না হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা ৭০/৮০%,
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন!