
কলমেঃ সেঁজুতি রহমান
সর্বস্ব মোড়ানো নীল আধারে,
ঠিকানা খুঁজতে পথিক যাত্রা করেছিল অনির্দিষ্টে!
কোনো কোনো আয়নায় প্রতিফলিত হয় আত্মার পরিব্যাপ্তি
অস্তিত্বের উন্মাদনা ভ্রুকুটি করে
বাস্তুতন্ত্রের যত নিয়মকানুন।
ক্ষ্যাপাটে দার্শনিক ডায়োজিনিস তাই লণ্ঠন হাতে খুঁজেছিলেন মানুষের মুখ!
মানুষই কেবল মানুষকে শৃঙ্খলিত করে,
মানুষ হবার তাড়নায়।
মন খোঁজে প্রেম
জীবন খোঁজে ছাদ,
পবন খোঁজে গতি
আর বৃক্ষ, জন্মের ইতিহাস।