এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়ছে। বৃহস্পতিবার দুপুরের মোবাইল কোর্ট পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আশিকুর রহমান।
মোবাইল কোর্ট পরিচালনা কালে ইটভাটার পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স না থাকায় উপজেলায় অবস্থিত গাবতলী এলাকার মেসার্স দেশ ব্রিকসকে ৩ লক্ষ টাকা, ভাতকুন্ডু এলাকার মেসার্স আঁখি ব্রিকসকে ৪ লক্ষ টাকা এবং চকসিতা এলাকার মেসার্স তিন ভাই ব্রিকস কে ৩ তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।অভিযানে ৩ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এসময় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নওগাঁর আনসার ব্যাটেলিয়ানের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে পালন করে। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।