
মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ইমরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দৌলত হোসেন, ট্রাস্টি সিরাজুল ইসলাম হাজারী, আবুল খায়ের আলী, আব্দুস সোবহান ফারুকের পৃষ্টপোষকতায় বিশ^নাথ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও মানবিক সংগঠন ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত গণ- ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রবাসীরা সব সময় বিশ্বনাথ প্রেসক্লাবের সকল মহতি ও সৃজনশীল কাজে সহযোগিতা করে আসছেন। বিশ্নাবথ প্রেসক্লাবের উদ্যোগে ৬জন প্রবাসীর পৃষ্ঠপোষকতায় ধনী-গরীবসহ সকল পেশার মানুষকে এক সাথে নিয়ে গণ-ইফতারের এই আয়োজন সত্যিই ব্যতিক্রম। স্রষ্টার সৃষ্টি সব মানুষ যে এক আল্লাহ তায়ালার সৃষ্ঠি তা আমাদের সকলে যত বেশী বুঝব, সমাজে তত বেশী ভেদাভেদ দূর হবে।
ইফতার মাহফিলে বিশ্বনাথ প্রেসক্লাব, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ, প্রবাসী সকল বিশ্বনাথীদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান।
গণ-ইফতারে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সংগঠক জবির আহমদ নাজমুল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, আব্দুস সালাম মুন্না, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, হাবিবুর রহমান, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহপ্রচার সম্পাদক হাবিবুর রহমান মামুন, মাহিন খান, অফিস সম্পাদক ক্বারী সুয়াইব, কার্যকরী পরিষদ সদস্য নাহিদ সুয়েব, মো. আল-আমিন, সাধারণ সদস্য শরিফুল ইসলাম, মাহিদ আহমদ, নাহিদ আহমদ প্রমুখ।