শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

জীবন চলার অমসৃন বর্ত্মে পারাপারের খেয়া
চুলে পাক ধরে, চামড়া ঢিলা হয়, দেহের বয়স বাড়ে!
থেমে যায়না মানব মনের অসীম চাওয়া-পাওয়া
কেউ কোন জন, আদরে হাত বাড়ালে, ত্বরিত হৃদয় কাড়ে!

একদিনের চঞ্চল ভয়ার্ত স্রোতস্বিনী পয়স্বিনীতে চর জাগে
অতৃপ্ত জীবন না-পাওয়ার বেদনায়, স্বপ্নগুলো পোড়ে!
বিরহে যত উত্তপ্ত লাভা জ্বালামুখ পেয়ে ছোটে
তখনও কারো আদরের আহ্বান ক্ষিপ্রতায় হৃদয়ে হৃদয় জোড়ে!

বয়সের এ-ই ক্ষণে লাউ ডগার মত বেয়ে চলা নয়
পরিপূর্ণ পরিপক্ক পোড় খাওয়া জীবন, মনের সাথে মন বাঁধা —
নতুন করে হেঁশেল ঠেলা, বিছানার সঙ্গী হবে না জেনে ও, জীবন ডালায় অর্ঘ সাজাই
চন্দন কাঠ পুড়ে আরতি জ্বালি, সেজেগুজে হয়ে যা-ই রাধা!

শহুরে নিয়ন আলো নিভে ভোরে মঞ্জুরিত হয় অংশুমালীর রক্তিম আভা
অবেলায় কেউ হাতে-হাত রাখলে পরবো বিজয় তিলক!
আনন্দে আপ্লূত আহ্লাদিত আত্মহারা না করুক, কষ্ট দিলেও স্বপ্নের আশা লতা সে, ঘরবর সুখ সখা না হলে-ও, পাশে থাকুক যেন নাম ফলক!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102