শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

“আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২ Time View

সাইফুল ইসলাম

“আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কোনো প্রকার নির্বিচারে হত্যা আমাদের কাম্য নয়। বিশ্বের প্রতিটি প্রান্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক”—এই জোরালো সংহতি ও মানবতার বার্তার মধ্য দিয়ে ১৩ মার্চ ২০২৬: রাজধানী ঢাকার মগবাজারস্থ ‘জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’-এ অনুষ্ঠিত হলো কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড আয়োজিত বিশেষ ‘আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল-২০২৬।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে দেশবরেণ্য সামরিক কর্মকর্তা, জ্যেষ্ঠ আইনজীবী এবং বিশিষ্ট মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন: লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান
লে. কর্নেল আবু ইউসুফ জোবায়ের উল্লাহ, ঢ়ংপ (অব.) সংগঠনের উপদেষ্ঠা অ্যাডভোকেট মো. শফিকুর রহমান,
সারোয়ার ওয়াদুদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হাসেম, মো. হাবিবুর রহমান, মুহামামদ আতাউল্লাহ খান, ড. শহীদ মঞ্জু, অ্যাডভোকেট মাসুদুর রহমান রনি, ড. নাঈমা খানম, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, ড. শরিফ সাকী,এম. এ মঞ্জু, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, প্রীতি সরমান, ড. ইঞ্জি. রফিকুল ইসলাম, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ,ড. শামীম হামিদী, সভাপতি, ঢাকা মহানগর উত্তর, অ্যাডভোকেট এনায়েত উল্লাহ কার্যকরী সদস্য,এম. এইচ মোতালেব খান, কার্যকরী সদস্য,
এস. এম আমানউল্লাহ, সমন্বয়ক, দপ্তর দপ্তর,সভাপতির বক্তব্যে লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা বলেন, “বর্তমান বিশ্ব এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যেকোনো ধরণের যুদ্ধের বিরুদ্ধে। আমাদের চাওয়া একটাই—পৃথিবীর কোথাও যেন নিরীহ মানুষ প্রাণ না হারায়। শান্তির সুবাতাস যেন প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়।” আমন্ত্রিত অতিথিবৃন্দও তাদের বক্তব্যে মানবাধিকার রক্ষা এবং যুদ্ধের বিভীষিকা থেকে বিশ্বকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস. এম সাজেদুল ইসলাম ও মো. ইয়াসিন (দপ্তর প্রতিনিধি, । আলোচনা সভা শেষে পবিত্র মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে বিশ্বের সকল শান্তিকামী মানুষের মুক্তি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102