ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
মানুষের সব ইচ্ছে কি পূরণ হয়
পাথর তো সমুদ্রের তলদেশে গড়াতে গড়াতে হয় ক্ষয়!
তোমাকে পাওয়ার তৃষ্ণা মেটে না কভু
এত অবহেলা অনাদর অপমান, ভুলতে পারিনা তবু!
সবকিছু মন থেকে ফেলা যায় মুছে
তোমায় পাওয়ার তৃষ্ণা অনুভূতি আগ্রহ, যায় না কভু ঘুচে!
সব ভ্রুকুটি আহত বিক্ষত খুঁতেল করেনা কবিকে
বিবসনা প্রণয়িনী দাঁড়ালে কবি উপভোগে তার ছবিকে!
কবি-রা পরাজিত হয়না দেবি
শস্য ক্ষেত, তটিণী-র স্রোত, গর্ভবতী ধানগম, সবকিছু তার কাছে বর্ণ শব্দ বাক্যের ছবি!