তানিশা মাহমুদ সালাম রেবাশ
প্রানভরে নিঃশ্বাস নেব আজ,
বাতাস ছড়িয়ে তাই এক অদ্ভুত সুবাস।
অপূর্ব সেই ঘ্রান,
করেছে আমায় মুগ্ধ ও অবাক।
এই সুঘ্রান, যেন চিরচেনা,
আষ্ঠেপৃষ্ঠে তাই জড়িয়ে আছে আমায়।
এই সুগন্ধ সেই ভুবন ভোলানো সুহাসিনীর,
যিনি আমার গর্ভধারিনী মা।
ওগো মা, বল একটিবার,
কি সুগন্ধি তুমি মাখো?
তোমার গায়ের গন্ধ লাগে আপন,
ছন্দে-ছন্দে কেটে যায় বেলা।
ও মা তোমার তুলনা শুধুই তুমি,
এই মমত্ববোধ ধরে রেখো চিরকাল।
তোমার শরীরের ঘ্রানে আমি আত্মহারা,
যেয়ো না কোনোদিনও,
আমায় ছেড়ে অন্য কোথাও।