শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার পৌর শহরের আরএফসি রেস্টেুরেন্টে ইফতারপূর্ব আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মীরজাহান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.বদরুদ্দোজা উজ্জল, সিরাজুল ইসলাম, জগন্নাথপুর থানার এসআই দিপংকর, নুর উদ্দিন, কামাল হোসেন, ব্যবসায়ী সালামত আলী, আবদাল মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, মহিলা সম্পাদক কলি বেগম, সাংবাদিক আলী হোসেন খান, আমিনুল হক জিলু, আবদুল ওয়াহিদ, প্রেসক্লাব সদস্য তৈয়বুর রহমান, শাহ ফুজায়েল আহমদ, নিকেশ বৈদ্য, সাংবাদিক সুমন মিয়া, বাবুল দাস, ডা.শাহিন আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102