শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫ Time View

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ পদুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী যুব বিভাগ পদুয়া ইউনিয়ন সভাপতি মাওলানা জিয়াউল হক জিয়া সভাপতিত্বে
সেক্রেটারি মাওলানা জাকারিয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।

এছাড়াও পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির, মাওলানা আ.ক.ম হামিদুল হক সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এবিএম শহিদুল্লাহ, পদুয়া ইউনিয়ন কর্মপরিষদ সদস্য চৌধুরী মোহাম্মদ ছালেহ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নুরুল ইসলাম সিকদার, পদুয়া বাজার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, পদুয়া ৩নং ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পদুয়া ইউনিয়ন শাখা সেক্রেটারি মুহাম্মদ রাকিব প্রমুখ।

মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা তুলে ধরে সমাজে যুবকদের ন্যায়, নৈতিকতা ও দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান, ইসলামী আর্দশ প্রতিষ্ঠায় সমাজ থেকে মাদক, ইভটিজিং, অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী, সমর্থক , গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102