ঈদের আনন্দে নয় মোনাজাতে মাতো
রোযা রেখে এক মাস পাপ গেল কিনা
ভেবে দেখো একবার বসে নিরালায়,
রোজার চাইতে বড় ইবাদত নাই
মুছে নি কো যার পাপ সেই তো কোমিনা।
ঈদের আনন্দে ভাই মেতে গেছো তুমি
নানান পোশাক হাটে করো কেনাকাটা,
টাকাতে রয়েছে ফের সুদ আর বাটা
তুমি ভালো লোক কিনা জানে চিত্ত যামী।
এতো ঈদ ঈদ করে নাহয়ে উম্মাদ
পাপ দু:খে হয়ে দুখী করো মোনাজাত।
ঈদের আনন্দে নয় পাপ ভেবে কাঁদো
তবেই প্রকৃত ঈদ হয়ে রোযাদার,
সিজদাতে কেঁদে কেটে মোনাজাতে মাতো
তবেই জান্নাতে পাবে সুখের পাহাড়।
ফাল্গুনি পবনে ক্ষতি
ফাগুনিয়া বারিধারা ধ্বংসিল মুকুল
আম্র বিটপির শাখে নাই তাজা কুড়ি
খাইল বৃষ্টির জল কুড়ি ভুড়ি ভুড়ি
আসিয়াছিল তরুতে মুকুল বহুল।
ধ্বংসিল আরো বহুত তরুর মুকুল
সজনা লিচুর কুড়ি যায়নি কো বাদ,
করিল ফাগুন বৃষ্টি শস্য বরবাদ
হারাইলো চাষী ভাই ভরসার মূল।
শুইয়া পরিল ভুট্টা ফাল্গুনী পবনে
শত শগ বিঘা ভুট্টা জমিনের সনে।
কৃষক চাষির আশা ভূমি সনে মিশে
খাইতেছে গড়াগড়ি বড়ো বেসামালে,
বহুত হইল ক্ষতি ফসলের চাষে
ঘুরিল চাষির মাথা পবনের ফলে।