রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩ Time View

 

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর জনকল্যাণ সমিতি এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মনজুর এলাহী এমপিকে, নরসিংদী- ০৩ শিবপুর থেকে জাতীয় সংসদ সদস্য বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শিবপুর জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আলহাজ্ব মনজুর এলাহী এমপিকে উষ্ণ সংবর্ধনা দেয়া অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ শনিবার নরসিংদীর জেলা আইনজীবী সমিতির ভবনে শিবপুর জনকল্যাণ সমিতির এর সভাপতি এডঃ আব্দুল হান্নান ভূঁইয়ার সভাপতিত্বে শিবপুর জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানে, কোরআন তেলাওয়াত আলোচনা, দোয়া মাহফিল ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ আলী সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ ও সদস্য শিবপুর জনকল্যাণ সমিতি। এছাড়াও উপস্থিত ছিলেন, শিবপুর জনকল্যাণ সমিতির সদস্য, মোয়াজ্জেম হোসেন খান, মোঃ ফজলুল হক লিটন, ডঃ মোস্তফা তপন, এইচ এম কামরুল ভুঁইয়া, ইউনিয়ন পরিষদ এর সচিব লোকমান হোসেন, নায়েব আলীম উদ্দিন, আহমুদুল কবির ভূঁইয়া, শেরপুর গ্রামের সমাজ সেবক মোঃ মাইনুল ইসলাম, ভরতের কান্দি শেরপুর যৌথ কবরস্থান এর সভাপতি মোঃ মান্নান সরকার, সিফাত হোসেন সাগর প্রধান ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ এর সভাপতি সহ সর্বদলীয় প্রায় এক হাজার, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নরসিংদী- ০৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বলেন, আমি বর্তমান শিবপুরের সকলের এমপি, শিবপুরের বাসিন্দা সকলেই আমার লোক তাদের জানমাল জীবনযাত্রা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি শিবপুর থেকে মাদক খোর ও ব্যবসায়ী এবং চাঁদাবাজ নির্মূল করিব যেকোনো অপরাধীদের সাথে আমার কোন আপোষ নেই। শিবপুরের উন্নয়নের জন্য আমি সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছি, শিবপুরের যে কোন স্থানে একটি মেডিকেল কলেজ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনাদের দোয়া ও সর্বাঙ্গীন সহযোগিতায় শিবপুরের যে কোন স্থানে একটি মেডিকেল কলেজ অবশ্যই করিতে চেষ্টা করিব ইনশাল্লাহ। চাঁদাবাজ এবং মাদক কারবারিদের সাথে আমার কোন আপোষ নেই, আমি যে কোন ভাবে এ অভিশাপ থেকে শিবপুরবাসীকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। শিবপুরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমি চেষ্টা করিব পর্যায়ক্রমে সকল কাজ সম্পূর্ণ করার জন্য। দোয়া পরিচালনা করেন কাজী আলতাফ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102