এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার পর নওগাঁর নিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (১৫ মার্চ) রবিবার উপজেলার ভাবিচা ইউনিয়নের আমইল এলাকায় সাথী পার্কের শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংক রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার শওকত জামান।
পার্ক সংশ্লিষ্টরা বলেন, সাথী পার্কে বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে শিক্ষনীয় রাইডস, পিকনিক কর্ণার ও প্রাকৃতিক মনোরম পরিবেশ।
উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম, পার্কের জিএম শামসুল হক, পরিচালক শহীদুল ইসলাম সাথী, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সহ-সভাপতি রুহুল আমিন শেখ, সদস্য নাজমুল হোসেন, জাকির হোসেন, রকিবুল হাসান প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।