রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ফতুল্লার কায়েমপুরে পানির তীব্র সংকট, দুর্ভোগে এলাকাবাসী

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১ Time View

 

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার কায়েমপুরে দীর্ঘদিন ধরে তীব্র পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পানির অভাবে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, আগে পানির পাম্পটি ঢাকা ওয়াসা-এর অধীনে পরিচালিত হলেও পরে সেটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে পানির সরবরাহে সমস্যা দেখা দেয়। বর্তমানে অনেক পরিবার প্রয়োজনীয় পানিটুকুও ঠিকমতো পাচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগ, পাম্পটি অনেক পুরোনো হয়ে যাওয়ায় এর কার্যক্ষমতা কমে গেছে। এছাড়া এলাকার বেশিরভাগ পানির পাইপলাইনও বহু বছর আগের হওয়ায় বিভিন্ন স্থানে লিকেজ ও ক্ষতির কারণে পানির চাপ কমে গেছে।
দ্রুত সময়ের মধ্যে পাম্প সংস্কার এবং পুরোনো পাইপলাইন পরিবর্তনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102