মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় কর্তব্যরত সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন এবং সাউন্ড হেল্থ হাসপাতালের ল্যাব ডাইরেক্টর ডা. ইশতিয়াকুর রহমান।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, সমাজে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা খাতে জনগণের সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তন আনতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে সাউন্ড হেল্থ হাসপাতাল মানুষের সেবায় কাজ করে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে সাউন্ড হেল্থ হাসপাতালের ডাইরেক্টর এডমিন মাওলানা মাহমুদুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
ইফতার মাহফিলে লোহাগাড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, চিকিৎসক এবং হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।