মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দিরাই–শাল্লা নিয়ে সমালোচনার ঝড়, দুঃখ প্রকাশ ছাত্রনেতা তানভীর চৌধুরীর জগন্নাথপুরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ২০২৬ বিদায় অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গের বর্ষিয়ান কবি সাহিত্যিক গোবিন্দ প্রান্তি আর নেই কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ বিশ্বাসই প্রণয়! মহিমান্বিত কদরের ডাক লাইলাতুল কদর নিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের শুভ উদ্বোধন

কবিতাঃ বিশ্বাসই প্রণয়!

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

তোমার ডালিম ফুলের মত সৌন্দর্য সেরা ওষ্ঠ
লাল শাড়ীর আঁচল তুলেছো কেশ ঢাকা অব্দি,
ঝিঙ্গা ফুলের মত চিকন মেদ বিহীন কোমর খানি
কদমফুল সদৃশ্য গৌর মুখখানি, এসো যদি?

শুনেছি ভালোবাসাময় নারী হয়ে যায় মোমেরপুতুল
বিশ্বাস আস্হা ভালোলাগা, সব মিলে ভালোবাসা!
চন্দন জলে স্নান সেরে দু’টো আত্মা এক হয়ে যায়
সৃষ্টি কর্তার দুয়ারে মাথা কুটে কাউকে পাওয়া, জীবনের আশা!

মানুষ পাপ মুক্তির জন্য গঙ্গা জলে স্নান করে
গঙ্গা নিজেই যখন অপরিচ্ছন্ন জলে পরিপূর্ণ,
স্পর্শ সুখে অধীর অমৃত স্বাদে অমরত্ব পায় জীবন
একবার ছুঁয়ে বিতৃষ্ণ পাত্রপাত্রী যদি শূরার পাত্র করে শূণ্য !

মানুষ আগুন থেকেও বেশী পোড়ে প্রিয়জনের অবিশ্বাসে
মরে মানুষ তিলতিল করে, পোহায়ে প্রণয় সন্ত্রাস!
স্বর্ণ থেকে খাদ আলাদা করা যায়, মনথেকে মনের মানুষ আলাদা করা যায় না
মান-অভিমান অপমান সব সয়ে একসাথে চলা থাকে মনে আশ্বাস!

নিসর্গ সুন্দরী হৃদয় ঘরে নিষিদ্ধ পল্লী বালা
একে অন্যের প্রতিমা গড়ে মনো মৃত্তিকায় উভয় উভয় কে চাওয়া!
তমসা জ্যোতির ভালোবাসা বিতরন স্বার্থহীন দু’টি হৃদয়
ভালোবাসার রত্নে শস্য ফলানো একে অপরকে পাওয়া!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102