মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দিরাই–শাল্লা নিয়ে সমালোচনার ঝড়, দুঃখ প্রকাশ ছাত্রনেতা তানভীর চৌধুরীর জগন্নাথপুরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ২০২৬ বিদায় অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গের বর্ষিয়ান কবি সাহিত্যিক গোবিন্দ প্রান্তি আর নেই কোরআনের পাখিদের সাথে নতুনতারা আয়োজিত মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের সমাপনী আয়োজন অনুষ্ঠিত  স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ বিশ্বাসই প্রণয়! মহিমান্বিত কদরের ডাক লাইলাতুল কদর নিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের শুভ উদ্বোধন

মহিমান্বিত কদরের ডাক

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

 

পলাশ মন্ডল আকাশ

নিঝুম রাতের নিস্তব্ধতায় জাগো হে মুমিন দল,
রহমতেরই সুধা নিতে হও না গো চঞ্চল।
হাজার মাসের পুণ্য আজ ঝরছে ধরণীর গায়,
গাফেল হয়ে থেকো না আর মোহেরই বিছানায়।

যে রাতে খোদার আরশ হতে নামল আল-কুরআন,
মরুর বুকে বইল রে আজ জান্নাতি তুফান।
সিজদাবনত হও গো সবাই মালিকের দরবারে,
ক্ষমার চিঠি বিলিয়ে দিচ্ছে ফেরেশতা হাজারে।

এখনো কি তন্দ্রা চোখে? ওহে আত্মভোলা মন!
হাত বাড়িয়ে ডাকছে তোমায় আরশ-অধিপতি সর্বক্ষণ—
“কে আছিস আজ ঋণী রে আমার? কে চাস মুক্তি-দান?
সব গুনাহ আজ মাফ করে দেব, আমি যে দয়াবান!”

হে উম্মতে মুহাম্মদী, ওহে বিশ্ব মুসলিম ভাই,
এ রাত ছাড়া মুক্তির আর কোনো যে উপায় নাই।
দেশ ও বিদেশের কাতার বাঁধি সিজদাহ্ আর দোয়ায়,
কদরের এই মহামিলন যেন কেউ না হারায়।

অভাগা সে-ই, এই রাতেও যে ঘুমিয়ে কাটিয়ে দিল,
মহাসাগরের তীরে এসেও যে তৃষ্ণা না মেটাল।
প্রভু গো মোদের কবুল করো, দাও গো নাজাত আজ,
তোমার নূরে ধন্য করো বিশ্ব-মুসলিম সমাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102