
ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কোটাপাড়া গ্রামের বাসিন্দা শামসুদ্দিনের স্ত্রী আফতারুন নেছা দীর্ঘ দুই বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে না পেরে তিনি মানবেতর জীবনযাপন করছেন।
আফতারুন নেছার অসহায় পরিস্থিতির খবর পেয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন বৃহত্তর আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মো. আনোয়ার শাহাদাত। তিনি ব্যক্তিগত উদ্যোগে রোগীর চিকিৎসার জন্য নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা প্রদান করেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, লাফনাউট মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান, মো. মহসিন মিয়া, যুবলীগ নেতা সয়ফুল ইসলাম আলম, ইদ্রিছ আলী, আব্দুল্লাহ,আনোয়ার, আলাল আহমদ রুকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, এমন দুঃসময়ে এগিয়ে এসে সাবেক চেয়ারম্যান মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা আফতারুন নেছার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।