কলমেঃ পলাশ মন্ডল আকাশ
পেছন থেকে মায়ার বাঁধন, এক পৃথিবী নিশ্চিন্ত আশ্বাস,
সুরের বাঁধনে মিশে আছে শুদ্ধ ভালোবাসার বিশ্বাস।
বাম হাতের ওই মায়াবী পরশ, আর সপ্রতিভ স্নিগ্ধ হাসি—
‘তোমার সঙ্গে আমি’, যেন এক পৃথিবীর আনন্দ রাশি।
যান্ত্রিক এ নগরে চেনা আড্ডাগুলো আজ হয়তো ধূসর,
দূরত্ব বেড়েছে যোজন যোজন, সময় হয়েছে বহুদূর।
তবু এই মায়াবী যুগলবন্দি দেখে বিষাদ হারায় দূরে—
হৃদয়ের সবটুকু মৌনতা যেন আজ কোনো সুখের সুরে।
কালজয়ী কোনো কবিতার জীবন্ত দুটি পঙক্তি তোমরা,
ভালো থেকো আজীবন, চিরকাল থেকো এমন বিভোরা।
এই ‘তুমি’ আর ‘আমি’র সমীকরণ অটুট থাকুক চিরকাল,
আকাশ ছোঁয়া প্রেমে পার করে দাও আগামীর মহাকাল।