শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা যুবদল এর আহবায়ক আবুল হাশিম ডালিম এর ঈদ শুভেচ্ছা কবিতাঃ ঈদ আনন্দে মধ্যবিত্ত ডুমুরিয়া মধুগ্রাম ঈদগাহ্ মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত কবিতাঃ দায়ী শুধু নারী! পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ জগন্নাথপুর পৌর এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ আব্দুল কাহার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান কবিতাঃ তোমার সঙ্গে আমি কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯তম ঈদের জামাতের সর্বোচ্চ নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি সম্পন্ন কবিতাঃ ব্যবসায়ী দেলোয়ার হোসেন ভাই

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২১ Time View

 

শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে। এ প্রেক্ষাপটে উন্নয়ন প্রত্যাশী জনমতের কেন্দ্রে উঠে এসেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আবু হুরায়রা ছাদ মাস্টার।
এখনো নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না করলেও রাজনৈতিক মহলে শিগগিরই তফসিল ঘোষণার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও জনসম্পৃক্ততা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে।
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা দেশের অর্থনীতি, শিক্ষা ও জাতীয় গুরুত্বপূর্ণ আন্দোলনে অবদান রেখে এলেও স্থানীয়দের অভিযোগ—শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে এ জনপদ। ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, জগন্নাথপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল উপজেলায় রূপান্তর করা।
এ উপজেলার কৃতি সন্তানদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ, যার অবদান দেশ-বিদেশে সুপরিচিত।
রাজনৈতিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর স্থানীয় রাজনীতিতে নতুন করে গতি সঞ্চার হয়েছে। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ কয়ছর আহমদ। তাঁর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।
জগন্নাথপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হবিবপুর এলাকার বাসিন্দা আবু হুরায়রা ছাদ মাস্টার দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয়দের মতে, তিনি সৎ,পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং জনবান্ধব নেতৃত্বের প্রতীক।
দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের মতে, দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কাটিয়ে উঠতে এখন প্রয়োজন যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব। তাদের বিশ্বাস,আবু হুরায়রা ছাদ মাস্টার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে জগন্নাথপুরে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ বিষয়ে আবু হুরায়রা ছাদ মাস্টার বলেন,দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। আমি আশা করি, আগামীর স্থানীয় নির্বাচনগুলোও অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন,জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছি। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তবে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলায় রূপান্তর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”
এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। এক বার্তায় তিনি বলেন, “ঈদ আনন্দ, শান্তি ও সম্প্রীতির প্রতীক। আমরা যেন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অতীতের সব দুঃখ-কষ্ট ও ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করি।”
তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন এবং জগন্নাথপুরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102