
জগন্নাথপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ জগন্নাথপুর পৌর এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ আব্দুল কাহার।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার অনন্য বার্তা। ঈদ ধনী-গরিব, ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার এক মহিমান্বিত শিক্ষা দেয়। এই পবিত্র দিনে সকলের জীবনে বয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব। সকলকে মানবিক মূল্যবোধ ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মোঃ আব্দুল কাহার
সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ
সদস্য, জগন্নাথপুর পৌর বিএনপি আহবায়ক কমিটি
সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল
সাবেক সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি, জগন্নাথপুর পৌরসভা।