
লোহাগাড়া, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের একটি সুবিধা বঞ্চিত গ্রাম উত্তর আমিরাবাদ। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে টঙ্কাবতী নদী। উত্তর আমিরাবাদ গ্রামের বেশ কয়েকটি পাড়ার বাসিন্দাদেরকে টঙ্কাবতী নদী পার হয়ে উপজেলা শহরে যাতায়ত করতে হয়। যেখানে দীর্ঘদিনেও ব্রিজ নির্মাণ না হওয়ায় গ্রামের হাজারো মানুষকে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো
দিয়ে কিংবা অনেক দূর দিয়ে ঘুরে বিপরীত সড়ক ব্যবহার করে চলাচল করতে হতো। এটা ছিল তাদের জন্য চরম কষ্ট ও দুর্ভোগের। এ অবস্থায় গ্রামের মানুষের যোগাযোগে ভোগান্তির কথা চিন্তা করে উত্তর আমিরাবাদ তালুকদার পাড়া, মীরপাড়া ও মহুরী পাড়ার বাসিন্দারা নিজেরা নিজেদের অর্থায়নে সেতুটি নির্মাণের উদ্যোগ গ্রহন করে। লোহার মালামাল নিয়ে স্বেচ্ছাশ্রম ও গ্রামের মানুষের সহযোগিতায় নির্মান হয় সেতু। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এলাকাবাসীর আয়োজনে ব্রিজটি উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপজেলা বিএনপির নেতা এম.আবদুর রহিমের সভাপতিত্বে মো.মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় ফুট ব্রীজ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস.এম ছলিম উদ্দীন খোকন চৌধুরী,ফৌজুল কবির ফজলু,উপজেলা বিএনপি নেতা মাস্টার আলি আহমদ,সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান,যুবদল নেতা মুসলিম উদ্দিন,আবু তালেব রুবেল,শ্রমিক নেতা আবু তাহেরসহ বিএনপি দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এলাকাবাসীকে সাথে নিয়ে প্রধান অতিথি ফিতা কেটে ব্রিজটি উদ্বোধন করেন। ব্রিজটি নির্মানের ফলে কয়েক গ্রামের মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারায় খুশি। তবে স্থায়ী পাকা ব্রিজ নির্মাণের দাবি গ্রামবাসী সবার।
ব্রীজ উদ্বোধন শেষে প্রধান অতিথি নাজমুল আমিন বলেন, আমিরাবাদ ইউনিয়ন একটি সুবিধা বঞ্চিত, অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা। বর্তমান সরকারের আমলে এই ইউনিয়নে উন্নয়নে আরো বেশী গুরুত্ব দেওয়া হবে।