শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা যুবদল এর আহবায়ক আবুল হাশিম ডালিম এর ঈদ শুভেচ্ছা কবিতাঃ ঈদ আনন্দে মধ্যবিত্ত ডুমুরিয়া মধুগ্রাম ঈদগাহ্ মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত কবিতাঃ দায়ী শুধু নারী! পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ জগন্নাথপুর পৌর এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ আব্দুল কাহার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সৈয়দ তালহা আলমের ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান কবিতাঃ তোমার সঙ্গে আমি কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯তম ঈদের জামাতের সর্বোচ্চ নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি সম্পন্ন কবিতাঃ ব্যবসায়ী দেলোয়ার হোসেন ভাই

ডুমুরিয়া মধুগ্রাম ঈদগাহ্ মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১ Time View

 

ডুমুরিয়া প্রতিনিধি:

 

শহীদ আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী মধুগ্রাম ঈদগাহ্ মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

 

১৯৫৫ সালে শাহ্পুর ডুমুরিয়ায় শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মধুগ্রাম ঈদগাহ ময়দানে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই বিশাল ঈদের জামাতে দীর্ঘদিন যাবত ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কোরআন, সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব, এরাবিক বিশুদ্ধ কুরআন শিক্ষা ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব, শাহীবাগ জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারী।

এছাড়াও আল্লামা সাঈদীর সাহেবের পর এখানে দীর্ঘদিন ধরে যে সকল যোগ্যতা সম্পন্ন আলেমগণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন, মাওলানা আব্দুল ওহাব বুলবুলি (পাকিস্তান) বাংলাদেশ, মাওলানা আব্দুর রাজ্জাক চিশতি ( যশোর) মাওলানা ইসমাইল হোসেন সিরাজী খুলনা। বর্তমান খুবই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন সকলের সু পরিচিত বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কোরআন হজরত মাওলানা মুহাম্মদ মাহদী হাসান কাউসারী।

ঈদগাহ মাঠ পরিচালনা পরিষদের সভাপতি বলেন,আমরা মনে করি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সাহেবের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মধুগ্রাম ঈদগাহ্ মাঠের ঐতিহ্য ধরে রাখতে আমরা নিরলস ভাবে এলাকাবাসীর সহযোগিতায় এগিয়ে যাচ্ছি, এবং বর্তমান দায়িত্বে মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারী র সুপরামর্শৈ এবং জ্ঞান গর্ব মুলক আলোচনায় এলাকাবাসীর মধ্যে আল্লামা সাঈদীর মতো আরও আবার যেন প্রাণের সঞ্চার ফিরে আসে। ঐতিহ্যবাহী মধুগ্রাম ঈদগাহ্ এবং মধুগ্রাম আলিম মাদরাসার যৌথ উদ্যোগে আমরা যেন আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত ঈদগাহ্ এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসার ঐতিহ্য ধরে রাখতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102